সমগ্র বিশ্বের জন্য বার্তা (Bengali)

সুখবর

Photo of Arthur Carrying The Cross আমার মনে হয় প্রতিটি মানুষ মনে মনে এ কথা জানে যে এই বিশ্বব্রহ্মান্ড, এই জগত, আমরা এবং এই নিখিল সৃষ্টি অকারণ হয়নি৷ এই সম্পূর্ণ অস্তিত্বের মধ্যে রয়েছে এক বিন্যাস, পরিকল্পনা, উদ্দেশ্য এবং একজন সৃষ্টিকর্তা৷ আপনার ঘড়ির দিকে দেখুন, এটা অকারণ ঘটেনি৷ এটা মন ও মনন, সৃজনশীলতা ও ক্ষমতার প্রতিফলন৷ এই ভাবনাধারার মূলে আছে মন, গড়ে তোলার সৃজনীশক্তি এবং তৈরী করার ক্ষমতা৷ আর যে শরীরে এই ঘড়ি পরেছেন তার কতখানি ঈশ্বরের প্রতিফলন৷.

হ্যাঁ, প্রমাণ সুস্পষ্ট, ঈশ্বর সৃষ্টি করেছেন! আমি এই পৃথিবীর প্রতিটি মহাদেশের প্রায় প্রতিটি দেশের মাটিতে হেঁটে দেখেছি বেশীর ভাগ মানুষ ঈশ্বরবিশ্বাসী - অথচ ঈশ্বরকে কিভাবে চেনা যায়? কিভাবে ঈশ্বরের খোঁজ পাওয়া যায়? সৃষ্টিকর্তা কি তাঁর সৃষ্টির সঙ্গে যোগাযোগ করতে চান? অবশ্যই যেমন মা বাবা সন্তানকে ভালোবাসা শেখাতে চান, এমনকি বিপদ সম্বন্ধে সচেতন করতে চান তার বহুগুণ বেশী ঈশ্বর তাঁর সৃষ্ট মানুষের সঙ্গে কথা বলতে, তাদের ভালোবাসতে ও পথ দেখাতে চান৷ অথচ আমরা সবাই জানি কোথাও বিশাল গোলমাল হয়ে গিয়েছে!

পৃথিবীতে আজ যুদ্ধ, ঘৃণা বিদ্বেষ, ক্ষুধা, লোভ, স্বার্থপরতা, প্রতিহিংসা পরায়ণতা এবং আরো কত বীভত্স জিনিস, আমরা জানি কোথাও বড় ভুল হয়ে গিয়েছে! অন্যদের সঙ্গে - নিজেদের মধ্যে৷ কেন? পবিত্র বাইবেলে (যে বইয়ে মানুষকে ঈশ্বরের সত্য কথা জানায়) বলা হয়েছে যে ঈশ্বর যদিও নিখুঁত জগত সৃষ্টি করেছিলেন তবে আদি মানব ও মানবী শয়তানের (এক পতিত দেবদূত যে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল) লোভে পড়ে ঈশ্বরের বিরুদ্ধে পাপ করে৷ আমরা সকলেই তাদের পাপের ভাগীদার হয়ে অধঃপতন হয়েছে যা আমাদের ঈশ্বর থেকে দূরে সরিয়ে দিয়েছে এবং চিরতরে তাঁর থেকে দূরে সরে, বাইবেলে যাকে নরক বলা হয় সেই নরকবাস করছি৷

সমগ্র বিশ্বের ধর্মপ্রাণ মানুষ ঈশ্বরপ্রাপ্তির চেষ্টা করছে এবং তাদের জীবন চিরন্তনী, শান্তিময়, প্রেমপূর্ণ, উদ্দেশ্যপূর্ণ এবং পরিতৃপ্ত করে তুলতে চাইছে৷ কিভাবে ঈশ্বরকে পাওয়া যায়?...পাওয়া যায় না!!! মন দিয়ে শুনুন - সব ধর্মে এই দুইয়ের একটি বৈশিষ্ট্য বিদ্যমান৷

A.)-তে আমরা নিজেদের চেষ্টায় ঈশ্বরকে পাওয়ার চেষ্টা করি৷
B.) আমরা নিজেরা যা করতে পারি না ঈশ্বর তা আমাদের জন্য করে দেন৷

পরিকল্পনা (A) আমাদের সামনে আছে এক অলঙ্ঘনীয় সমস্যা - পাপ, "সবাই পাপ করেছে এবং ঈশ্বর সান্নিধ্য থেকে বঞ্চিত," "মানুষের মন প্রবঞ্চণায় পূর্ণ" "পাপের ফল মৃত্যু"৷ আমরা সবাই পাপ করেছি সুতরাং ঈশ্বর থেকে বিচ্ছিন্ন৷ নিরাশ জনক - আমাদের সদগুণগুলিও ময়লা কাপড় এবং ঈশ্বর পবিত্র!

পরিকল্পনা (B) ঈশ্বর আমাদের খুঁজে নেন, "ঈশ্বর প্রথমে আমাদের ভালোবাসতেন৷" আমাদের পাপের দেওয়াল ঈশ্বর থেকে আমাদের পৃথক করেছে৷ অথচ ঈশ্বর এই জগতকে এত গভীরভাবে ভালোবাসতেন যে তিনি নিজের একমাত্র সন্তান, নিজের অস্তিত্বকে, যিশুকে এই জগতে পাঠালেন, যিনি আদিকাল থেকে জনক ঈশ্বরের সঙ্গে ছিলেন, রক্তমাংসের রূপ নিয়ে পবিত্র আত্মার সাহায্যে কুমারী মেরির গর্ভে জন্ম নিলেন৷ প্রায় 2,000 বছর আগে বেথেলহ্যামে তার জন্ম, পাপশূণ্য জীবনযাপন করেন, নানা বিশাল বিস্ময়কর ঘটনা ঘটিয়ে জনক ঈশ্বরের নানা রহস্যের প্রচার প্রসার করেন৷ তারঁ ভাষা সত্য, মহিমাণ্বিত এবং আশ্চর্য বলশালী (পবিত্র বাইবেলের অন্তখন্ড নিউ টেস্টমেন্টের প্রথম চারটি বই পড়ুন)৷ প্রভু যিশু খ্রীষ্ট মানুষের অত্যাচার মাথা পেতে স্বীকার করে নেন, তাঁকে নির্যাতন করা হয়, প্রহার করা হয় এবং তিনি জেরুশালামের ঠিক বাইরে ক্যালভ্যারি নামক একটি স্থানে অকটি বিশাল ক্রুস কাঁধে করে নিয়ে যান, সেখানে তাঁকে ক্রুশবিদ্ধ করা হয় (একটি ক্রশে তাঁর শরীর পেরেক দিয়ে গেথে দেওয়া হয়)৷ তাঁর মৃত্যু হয়৷ অথচ তিন দিন পর তিনি পুনরুজ্জীবিত হয়ে ওঠেন (ঐ শরীরে পুনরায় জীবিত হয়ে ওঠেন)৷ আরো কয়েক সপ্তাহ পৃথিবীতে অতিবাহিত করে স্বর্গলাভ করেন৷ আবার এক সময় তিনি শীঘ্রই ফিরে আসবেন ধরার বুকে৷ যারা তাঁর প্রতি আস্থাবান ও অনুগামী ছিলেন তিনি তাঁদের স্বর্গে নিয়ে যান, সেখানে তারা চিরতরে ঈশ্বরে বিলীন হয়ে যায়৷

যিশু বলেছিলেন যারা পথহারা তিনি তাদের খুঁজে বার করবেন, তাদের বাঁচাবেন৷ তিনি আমার আপনার পাপের জন্য মৃত্যুবরণ করেন৷ আমরা যে ঋণ শোধ করতে পারিনি তিনি তা শোধ করেন৷ যিশু বলেন, "আমি পথ, আমি সত্য, আমি জীবন, আমি ছাড়া জনক ঈশ্বরের কাছে পৌঁছানোর গতি নেই৷" "আমাকে দেখেছেন মানে আপনি ঈশ্বরদর্শন করেছেন৷" "ঈশ্বরের পুত্র তাঁর পরিচয় প্রকাশ না করলে কেউ জনক ঈশ্বরকে চিনবে না৷" আমাদের জন্য মৃত্যুবরণ করতে যিশুকে পাঠিয়ে ঈশ্বর যা করলেন তা আমরা নিজেরা করতে পারতাম না৷ যারা তাঁর অনুগামী ও তাঁর প্রতি আস্থাবান তাদের পাপমুক্ত করতে ঈশ্বর যিশুর পবিত্র আত্মাহূতি স্বীকার করেন৷ এখন প্রার্থনা করে এখনই আপনি নতুন জীবন, প্রেম ও দয়ার আর্শীবাদ ধন্য হবেন৷ যিশু দোষারোপ করেননি (আমরা ইতিমধ্যেই দোষী)৷ তিনি আমাদের বাঁচাতে, খুঁজতে, পরিত্রাণ করতে, ভালোবাসতে এসেছিলেন! আমাদের মধ্যে ঈশ্বরের বিদ্রোহ ও পাপ করার পথ, আমাদের অন্যায়ের পথ, ছেড়ে প্রায়শ্চিত করার ইচ্ছা জেগে ওঠা প্রয়োজন৷

এই প্রার্থনা করতে পারেন, সজোরেও বলতে পারেন:

"প্রিয় ঈশ্বর, আপনাকে চাই, আপনাকে চিনতে চাই৷ যথাসম্ভব উপায়ে আমার জীবন আপনার কাছে সমর্পণ করছি৷ আমি জানি যিশু আমার জন্য মৃত্যুবরণ করেছিলেন ৷ কবর থেকে উঠে স্বর্গারোহন করেন, এখন তিনি আমার আর্তী শুনছেন৷ যিশু আপনার অনুগামী হতে চাই, আমি আফশোস করছি, আপনি আমাকে নবহৃদয় দিয়েছেন তাই আমি পাপবিমুখ হয়েছি৷ আমার মন পবিত্র আত্মায় পরিপূর্ণ করে তুলন, যাতে আমি সকলকে ভালোবাসতে পারি, সকলকে ক্ষমা করতে পারি৷ হে যিশু আমায় পথ দেখান, আমি সত্যি আপনার পথ অনুসরণ করতে চাই৷ স্বর্গে আমার স্থান করে দিন৷ আমি যিশুর পরিচয়ে লজ্জিত না - যিশুর নামেই আমার সব প্রার্থনা!"

এবার নিজস্ব ভাষায় যিশুর সঙ্গে কথা বলুন - এখন তিনি চিরতরে আপনার প্রাণের বন্ধু৷ আপনি যদি নিউ টেষ্টমেন্ট বা বাইবেল কিংবা আমার লেখা অন্যান্য উপযোগী বিষয় সমুহে যিশুর শব্দ, তাঁর উক্তি শুনতে চান, তাহলে আমাদের ঠিকানায় আমাকে যোগাযোগ করুন contact me at our address - এটা ফ্রি! আপনার যোগ দিতে কিছু করতে হবে না, আপনি ঈশ্বরের পথগামী হয়েছেন - তা ই যথেষ্ট - ঈশ্বরের পরিবারে আপনারা আমার প্রিয়তম ভ্রাতা ভগিনী৷ আসুন প্রেম, দয়া, শান্তি ও পরিবারে ঐক্যবদ্ধ হয়ে বসবাস করি৷ একে অপরকে সাহায্য করি, ও টেনে তুলি, কারুর অবমাননা না করে সকলের জন্য সাহায্যের হাত এগিয়ে দিয়ে বন্ধুবত্সল হয়ে উঠি৷ আপনার শান্তি কামনা করি!

আপনি এই প্রার্থনা করেছেন এ কথা জানাতে এখানটা বেছে নিন৷ আপনার সঙ্গে আমরা ঈশ্বরপ্রাপ্তির আনন্দমগ্ন হয়ে উঠতে চাই৷

Photograph of Arthur and Denise আর্থার ও ডেনিস
লিউক 18:1